করোনা: প্রতিদিনই মৃত্যুর রেকর্ড গড়ছে ভারত

ভারতে মহামারি করোনা ভাইরাসে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। গত একদিনে দেশটিতে মারা গেছেন ২ হাজার ৬২৪ জন।

এ তথ্যটি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে দেশটিতে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার জন। গত একদিনের তুলনায় বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।

এর আগের একদিনে ভারতে করোনায় মারা যান ২ হাজার ২৬৩ জন। আক্রান্ত হন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। সব মিলিয়ে গত বছর থেকে এখন পযর্ন্ত আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন।

দেশটিতে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যায় নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যুর মধ্য দিয়ে এখনও পযর্ন্ত মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।

আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। এই বৃদ্ধি স্বাস্থ্যসেবাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শনিবার দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৩২৪। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা হলো ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর