করোনা: একদিনে ১৪ হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৮ লাখ ৯৫ হাজার

করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৫ হাজার জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ৪৩ লাখ মানুষ।

এদিকে শনিবার সকাল পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৩০ লাখ ৯৯ হাজার ২৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ২৫ হাজার জন।

করোনা শনাক্তের রেকর্ডে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়ে টানা ২০ দিন রের্কড গড়ছে ভারত। দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৪৫ হাজার ১৪৭ জন করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৬২১ জন।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২ হাজার ৮৬৬জন, আক্রান্ত ৬৫ হাজার ৯৭১ জন।

বিশ্বজুড়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইটালি, স্পেন ও জার্মানি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে করোনা ভাইরাসের প্রথম শনাক্ত হয়। এ ভাইরাসকে ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামকরণ করে ‘কোভিড-১৯’। গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর