ট্রাকের ধাক্কায় ২ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার ফেরিঘাট ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে মোটরসাইকেল যোগে সকালে সিংড়ায় যায় ওই শিক্ষকেরা। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরীঘাট ব্রীজ এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই ২ শিক্ষক নিহত হন।

নিহতরা হলেন- তেবারিয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুর রহমান অপর জন নিহত হলেন একই মাদ্রাসার শিক্ষক মোঃ বেলাল হোসেন। নিহত খলিলুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ পেচুয়া গ্রামে ও বেলাল হোসেনের বাড়ি নাটোর তেবাড়িয়ায়।

এ সময় একজন আহত হয়েছেন আব্দুল হামিদ নামে আরো এক ব্যক্তি। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর