আজ চীন ও সিঙ্গাপুর যাবে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মহামারি করোনায় বিশেষ ফ্লাইটের অনুমতি পাওয়ার পর শনিবার (২৪ এপ্রিল) চীনের গুয়াংজু এবং সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বেসরকারি বিমান পরিষেবা প্রতিষ্ঠানটি জানায়, শনিবার রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশে ইউএস-বাংলা এয়ারলান্সের বিশেষ ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করবে। স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংজু পৌঁছাবে এটি। পরে গুয়াংজু থেকে স্থানীয় সময় ভোর ৫টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবে এবং ভোর ৭টায় বাংলাদেশে এসে পৌঁছাবে।

এছাড়াও শনিবার রাত ১০টা ১০ মিনিটে প্রবাসীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বে ইউএস-বাংলার আরেকটি বিশেষ ফ্লাইট। এটি সিঙ্গাপুর পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে। সিঙ্গাপুর থেকে ভোর সাড়ে ৫টায় রওনা হয়ে বাংলাদেশ সময় পৌনে ৮টায় ঢাকায় নামবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, এই দুই রুটে সপ্তাহে একদিন শনিবার বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর