প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় যুবককে থানায় দিল চরমোনাইয়ের আ’লীগ নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট করায় মাহাবুব হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) বরিশাল সদরের চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতার তাকে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃত ওই যুবক ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

ওই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক ক‌রে পুলিশের কা‌ছে সোপর্দ ক‌রে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী‌কে ব্যঙ্গ করে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে দেওয়ার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মাহাবুবকে শ‌নিবার (২৪ এপ্রিল) আদালতে প্রেরণ করা হ‌বে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর