ইয়াবার প্রবেশধার ফিশারীপাড়ায় ফের ৩০ হাজার ইয়াবা ও নগদ অর্থসহ আটক ২
কক্সবাজার শহরের নতুন ফিশারিপাড়া এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা, ৪৮ হাজার টাকা ও তিনটি চেকবইসহ দুই জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন-র্যাপিড।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।
ধৃতরা হলেন-শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জাপাড়ার বদরুজ্জামানের ছেলে আমিনুর রশীদ (৪০) ও রামুর জোয়ারিয়ানালা নুনাছড়ির এনতাজ আহম্মদের ছেলে এবাদুল হক (২৮)।
র্যাব জানায়, নতুন ফিশারী পাড়া বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশের গলিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন লোক অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব। এসময় ধাওয়া করে ৩০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। এসময় ধৃদের দেহ তল্লাশী করে ৪৮ হাজার টাকা ও তিনটি চেকবই জব্দ করা হয়।
ধৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
এদিকে স্থানীয়দের দাবী, কক্সবাজার ফিসারী পাড়া এলাকাটি কয়েক বছর ধরে ইয়াবার ট্রাঞ্জিট পয়েন্টে পরিনত হয়েছে। টেকনাফ সীমান্তে আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারী কারনে কক্সবাজার কেন্দ্রীক কয়েকটি বড় মাপের সিন্ডিকেট শহরের ফিশারী ঘাট এলাকাটিকে ইয়াবার প্রবেশধার হিসেবে ব্যবহার করে আসছে।
তারা আরো জানান, ফিশারী পাড়া কেন্দ্রীক একটি সিন্ডিকেটের প্রধান বদিউল আলম উরুফে বদুরা। সে ব্যবসার আড়ালে এই পাড়া দিয়ে মাদক উত্তোলন করে। এই ঘটনায় ধৃত এবাদুল হক তার একান্ত সহযোগী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে ফিশারী পাড়া কেন্দ্রীক মাদক সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য বেড়িয়ে আসবে।
বার্তাবাজার/ভিএস