বর্তমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাস মাহে রমজানকে সামনে রেখে পুরো দেশের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সকলকে ত্রাণস দরকারি সহায়তা করার কার্যক্রম বাড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সেল থেকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কাছে পাঠানো হয়েছে। জেলা, মহানগর ও উপজেলা নেতাদের কাছে টেলিফোন ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে পাঠানো নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শুক্রবার (২৩ এপ্রিল) জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে দলীয় নেতাদের কষ্টে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরকারের পাশাপাশি দলীয়ভাবেও ত্রাণ সহায়তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা আমরা আনুষ্ঠানিকভাবে সারা দেশের তৃণমূল নেতাদের কাছে টেলিফোন ও ক্ষুদেবার্তার মাধ্যমে পৌঁছে দিয়েছি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানও সারা দেশে জেলা-মহানগর-উপজেলা নেতাদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে দলীয়ভাবে ত্রাণ সহায়তা জোরদার করার নির্দেশনার আগেই ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের চলমান লকডাউনে কষ্টে থাকা দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে ঈদের আগেই আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বার্তাবাজার/ভিএস