যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রক!

হলিউডের পর্দা কিংবা রেসলিংয়ের রিং কাঁপানো মহাতারকা ডোয়াইন জনসন। যাকের সবাই চিনে রক নামে। তার অভিনয়ে মাতিয়ে রেখেছেন ভক্তকূলকে। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে উঠে এসেছে এই লৌহমানবের নাম।

২০১৬ সালের শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তিনি হতে চান মার্কিন প্রেসিডেন্ট। তবে তখন অভিনয়ে ব্যস্ত হওয়ায় আর এ বিষয়ে বলার সময় পাননি। তবে এবার বেশ শক্তভাবেই আভাস দিলেন মার্কিন রাজনীতিতে আসার।

রককে মার্কিনীরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় বলেও এক জরিপে জানা গেছে। সম্প্রতি তিনি নিজেই ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে হতে চান প্রেসিডেন্ট প্রার্থী। তবে সেটা নির্ভর করবে জনগনের চাওয়ার উপর।

তাই প্রেসিডেন্ট হিসেবে এই তারকার জনপ্রিয়তা যাচাই করতে জরিপ করে বেসরকারি একটি প্রতিষ্ঠান। পিপলস নামে সেই প্রতিষ্ঠানের জরিপে পাওয়া তথ্য মতে দেশটির ৪৬ শতাংশ মানুষই চান রক প্রেসিডেন্ট পদে নির্বাচন করুক।

৩০ হাজার মানুষ এই জরিপে অংশ নেয়। আর বেশ কয়েকজন সেলিব্রেটিকে দাঁড় করানো হয় রকের প্রতিদ্বন্দী হিসেবে। এর মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি ৩০, অপরা উইনিফ্রে ২৭ ও টম হ্যান পান ২২ শতাংশ সমর্থন।

জরিপে নিজের অবস্থান দেখে বেশ আপ্লুত হয়ে যান রক। তিনি টুইট করে বলেন, সত্যিই যদি মানুষের সেবা করার সুযোগ আমি পাই তাহলে সেটা হবে আমার জন্য পরম পাওয়া।

২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণার পর ২০১৭ সালে জনসম্মুখে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রেসিডেন্ট হিসেবে লড়তে চাই। যদি জনগন আমাকে চায়। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমি কিছু ভাবছি না। আমি জনগনের ভাবনার উপরই আমাকে দেখতে চাই।

এরপর চলতি বছরও তিনি এক অনুষ্ঠানে তার ইচ্ছা ব্যক্ত করেন। সেখানেও তার ইচ্ছার বাস্তবায়ন ছেড়ে দেন জনগনের উপর। রকের এমন বক্তব্যের পর তাকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর