চট্টগ্রাম নগরীতে টিফিনের টাকা বাঁচিয়ে ইফতার বিতরণ
বরাবরের মতো চট্টগ্রাম নগরীতে টিফিনের পয়সা বাঁচিয়ে পথ শিশু ও রোজাদার গরীব অসহায় মানুষষের মাঝে ইফতার বিতরণ করলো মাধ্যমিক পড়ুয়া দুই ছাত্র।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে পাচঁলাইশ, মুরাদপুর, ষোলশহর এলাকা ঘুরে ঘুরে অন্তত সাড়ে ৩শ প্যাকেট প্রস্তুতকৃত ইফতার বিতরন করে তারা।
নগরীর নর্দান পাবলিক স্কুলের ছাত্র রহিদুল ইসলাম ও দারুল মা’আরিফ মাদ্রারাস ছাত্র মো. ইকবাল হোসাইন তারা দুই জনই বন্ধু।
তারা জানান, প্রতিদিন টিফিন ও হাত খরচের যে টাকা গুলো পরিবার থেকে দেয়, তার কিছু অংশ আমরা খরচ না করে জমিয়ে রাখতাম। সেই টাকা থেকে গত বছর করোনায় রমজান মাসে লকডাউনকালে পথ শিশুদের মাঝে কয়েক দফা খাবার বিতরণ করেছি। তার ধারাবাহিকতায় এবারেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করছি। সাধ্যমতো পথ শিশুদের মাঝেও খাবার বিতরনের উদ্যোগ নিয়েছি। এইভাবে সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
এই উদ্যোগে তাদের সাথে সার্বিক সহযোগীতায় ছিলেন মুরাদপুর এলাকার বড় বাড়ির নিজাম উদ্দীন।
বার্তাবাজার/ভিএস