নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনাম চৌধুরীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনামের ব্যবহৃত মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন দিয়ে এই হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, একটি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়- আমাকে, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নাকি নোয়াখালী ডিসি, এসপিকে বাঁচানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, পরিচয় জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়। বিষয়টি নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেনের বলেন, খায়রুল আনম সেলিম ব্যাপারটি আমাকে জানিয়েছেন। তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।
চরজব্বর থানার ওসি মো.জিয়াউল হক জানান, এ ব্যাপারে খায়রুল আনাম সেলিম আমাকে কিছু বলেননি। শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত কোনো জিডি বা লিখিত দেননি।
বার্তা বাজার/এসজে