ঈদের পর সরকারের সাথে পাঞ্জা লড়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দাবি আদায়ে ব্যর্থ হলে ঈদের পরই পাঞ্জা লড়ার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় শহীদ মিনারে এক নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন আগ্রহের কথা জানান তিনি। লকডাউনে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি ৪৫ লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর স্পষ্ট রূপরেখা জনগণের সামনে উন্মোচনের দাবিও জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দাবি না মানলে ঈদের পর সরকারের সাথে পাঞ্জা লড়া হবে।’
লকডাউনে রিকশা চালক ও বাঁশখালীর শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মান্না বলেন, এই সরকারের কোনো মূল্যবোধ নেই।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াও। তিনি করোনা মোকাবিলায় দরিদ্র পরিবারের খাদ্য নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। এছাড়া ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দকে বাস্তবসম্মত দাবি করে করোনা মোকাবিলায় প্রাপ্ত বিভিন্ন সংস্থার অনুদানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বার্তাবাজার/ভিএস