মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের দুইটি গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল থেকে উপজেলার চরকেওয়ার এলাকা শুরু হওয়ায় এই সংঘর্ষ থেমে থেমে চলছেই। রাত ১১টার দিকেও মাঝে মাঝে হচ্ছে গুলিবর্ষণ। দফায় দফায় হচ্ছে ককটেল বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ আনোয়ারকে (২২) ঢাকা মেডিকেল কলেজ ও সুজনকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। আহত মো. রুবেলকে (২২) পুলিশ আটক করেছে।
জানা যায়, উপজেলার ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চর কেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল থেকে থেমে থেমে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটছে।
এ বিষয়ে সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
বার্তা বাজার/এসজে