কক্সবাজার রোহিঙ্গা শিবিরে একই পরিবারে ৩ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে একই পরিবারের তিন জনের মহদেহ উদ্ধার করেছে এপিবিএন। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় উখিয়া কুতুপালং বালুর মাঠ এলাকায় ই-২ ক্যাম্পে, (ডি-৭ ব্লকে) এই ঘটনা ঘটেছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক এসপি নাইমুল হক নিপু।

নিহতরা হলেন- আলী হোছনের ছেলে নূর ছালাম (৩০) তার স্ত্রী মরিয়াম (২৫) এবং শালিকা হালিমা খাতুন (২০)।

তিনি জানান, উখিয়ার কুতুপালং বালুরমাঠ মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লক থেকে একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ ঘটনা স্থল থেকে ‘বার্তা বাজার’কে বলেন পুলিশের একটি টিম তিনটি মরদেহ উদ্ধার করেছে। সুরত হাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর