মুভমেন্ট পাস পেতে চেষ্টা সাড়ে ২০ কোটি বার!

করোনাকালে কঠোর লকডাউনের মধ্যে সাধারন মানুষের বাইরে যাওয়া নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে চালু কর হয়েছে মুভমেন্ট পাস। এই পাস ব্যবহার করে জরুরি প্রয়োজনে একজন মানুষ বাইরে বের হতে পারবে তবে নির্দিষ্ট সময়ের জন্য।

এই পাস দিতে ১৩ এপ্রিল বিশেষ অ্যাপ ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সেদিন থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট এগারো দিনে এই মুভমেন্ট পাস নিয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন মানুষ। তাছাড়া এই পাসের জন্য পুলিশের ওয়েবসাইট ও অ্যাপে এ পর্যন্ত ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি হিট হয়েছে। এসব তথ্য জানা গেছে পুলিশ সদর দপ্তর সূত্রে।

এদিকে চলমান লকডাউনের মধ্যে আগামী রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, শপিংমল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে। তবে মুভমেন্ট পাসের আওতাভুক্ত নয় এমন পেশার কারও মুভমেন্ট পাস লাগবে না। তারা শপিংমলে বা দোকানে যেতে পারবেন।তাদের নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ডই (পরিচয়পত্র) মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর