সরিষাবাড়ীতে করোনা সচেতনতায় সুরক্ষা সামগ্রী বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাসে মানুষকে সচেতন করার লক্ষ্যে ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, লিফলেট বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ডোয়াইল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মননোয়ন প্রত্যাশি আব্দুর রাজ্জাক স্বপন। শুক্রবার বিকেলে ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্যান, অটোচালক ও পথচারীদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল, তোতা মিয়া, রুবেল মিয়া, তাতী লীগের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন, চাপারকোনা ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর