‘এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার বিতরণ

এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে শহরের হাউজিং মাঠ বস্তিতে অসহায়, দুস্তদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের সহ-সভাপতি তানবীন রহমান, যুগ্ম-সম্পাদক এস এম আরিফুল ইসলাম, সদস্য শাহরিয়ার হোসেইন, ইলিয়াস রহমত তাহসিন, ফাহিম আহমেদ, ফারিয়া আহমেদ ঐশ্বর্য প্রমুখ।

এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তানবীন রহমান বলেন, আমাদের এই ইফতারের কার্যক্রম প্রতি শুক্রবার চালু থাকবে। আপনাদের সবার সহোযোগিতা চাই।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর