চলমান লকডাউনে দোকান খোলার পর যদি কোনো দোকান মালিক স্বাস্থ্য বিধি না মানে তাহলে তার দোকান স্থানীয় মালিক সমিতিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সম্মিলিত দোকান ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক তৌফিক এহসান।
শুক্রবার (২৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ নির্দেশনা দেন।
এর আগে দুপুরে সীমিতভাবে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট খোলার প্রজ্ঞাপন জারি করে সরকার। ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান এই ব্যবসায়ী নেতা।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমলসমূহ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে।
বার্তা বাজার/এসজে