আরামানিটোলার সেই ভবনে ১৬টি কেমিক্যাল গুদাম

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামে ৬ তলা ভবনটিতে ১৬টি কেমিক্যাল গুদামের সন্ধান পাওয়া গেছে। সবগুলোই ছিল রাসায়নিক দ্রন্যের পরিপূর্ণ। এসব গুদামে আগুন ছড়িয়ে গেলে অবস্থা আরও ভয়াবহ হতে পারতো বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্ত শেষে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশান) লে. কর্নেল মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, ভবনটির সামনে থেকে খুব বেশি বোঝা না গেলেও আগুন নেভার পর আমরা ভেতরে গিয়ে নিচতলায় ১৬টি দোকানঘরে রাসায়নিকের মজুদ পেয়েছি। এইসব দোকানে আগুন ছড়ালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারতো। আগুন ছড়াতে পারতো আশপাশেও।

তিনি আরো বলেন, দোকানগুলোতে কোন কোন রাসায়নিক ছিলো, কোনটা কতটা দাহ্য তা এখনো আমরা নিশ্চিত নই। এগুলো জানতে আরো তদন্ত দরকার। আমরা ইতোমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদন পেলে আরও নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোররাতে আরমানিটোলায় ছয় তলা হাজী মুসা ম্যানসন ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর