হোমনায় ইয়াবাসহ ১১ মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩৫) নামের ১১ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার ভোর রাতে হোমনা বাসস্ট্যান্ড থেকে ১০০ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। সে হোমনা পশ্চিম পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে হোমনা বাস স্ট্যান্ড এলাকায় বিক্রির উদ্দেশ্যে একটি পরিত্যক্ত বাসের ভেতরে ইয়াবা রেখে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই মোতাব্বিরের নেতৃত্বে পুলিশের নৈশকালীন টহল টিম অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করেন।

শুক্রবার সকালে তাকে মাদক মামলায় চালান করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে।

মো. তপন সরকার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর