কলাপাড়ায় ২৫ কিঃমিঃ কাঁচা রাস্তার বেহাল দশায় তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ
একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগেও মাত্র একটি কাঁচা রাস্তা হাজার হাজার মানুষ প্রতি বছর বষার্কাল এলে দুভোর্গ চরম আকার ধারন করে। দেখে বলতে হয়, এ যেন প্রদীপের নিচে অন্ধকার।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মহিপুর ইউনিয়নের মহিপুর বাজার হতে ভায়া কাটাভারানী বেবিবাঁধ সড়ক দিয়ে ও ডাবলুগঞ্জ ইউনিয়নের মনসাতলী এবং পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নে তারিকাটা অনন্তপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় ২৫কি.মি. সড়ক চলাচলের সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকায় প্রায় ২০টি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্ষা মৌসুমে রাস্তা গুলো পানি-কাঁদায় একাকার হয়ে যায়। এমন দুরবস্থার জন্য অতিরিক্ত কাঁদা আর পানির কারনে কোন যানবাহন তো দুরের কথা জুতা পায়ে হাটা অসম্ভব। বর্ষাকালে দেখলে মনে হয় যেন রাস্তা নয় চাষের জন্য প্রস্তুত কোন জমি। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাদাঁ মাড়িয়ে চলাচল করত ওই সব গ্রামের হাজারো মানুষ। হাতে জুতা পানি-কাঁদা মাখা শরীরে চলে শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন।
এ গ্রামগুলোর মানুষের একটা স্বপ্ন যে মৃত্যুর আগে গ্রামে ঢোকার একটা ভাল রাস্তা দেখে যেতে পারবে? কিন্তু সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, নাকি বাস্তবে পরিণত হবে, এমন শঙ্কা নিয়েই দিনাতিপাত করছে এখানকার বসবাসরত সাধারণ জনসাধারণ।
বছরের পর বছর ধরে এ গ্রামের মানুষ এ ভোগান্তি নিয়েই অবহেলিত জনপদে বসবাস করছে। স্বাধীনতার ৫০ বছর মুজিব বর্ষ পালিত হলেও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়ক ও গ্রামগুলো আজও অবহেলিত রয়ে গেলো। এ গ্রামে হাজার হাজার লোকের বাস। রাস্তা পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা , হাফেজিয়া মাদ্রাসা ,কলেজ পড়ুয়া শিক্ষার্থী। বর্ষা মৌসুমে গ্রাম থেকে বের হতে হলে জমির আইলের ওপর দিয়ে হাঁটা পথ। কারও মৃত্যু হলে খাটিয়ায় করে লাশ কবরস্থানে নেয়ার উপায় থাকে না।
এসব গ্রামের মানুষ মৃত্যুবরণ করলে তার লাশ খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে। আর বর্ষার দিনে তো গ্রাম থেকে বের হওয়ায় দায় হয়ে পড়ে। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া প্রায় অসম্ভব।
স্থানীয় জনসাধারণ দ্রুত রাস্তাটি পাঁকা করনে এলজিইড এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষন করেছেন। দীর্ঘ দিনের এ ভোগান্তি নিরসনে এলাকাবাসী দাবী জানিয়ে সমস্যার সমাধানে উদাসীন সংশ্লিষ্ট কতৃপক্ষ এমন দাবী ভূক্তোভোগী মানুষের। প্রতি বছর বষার্কাল এলে এ দুভোর্গ চরম আকার ধারন করে। ভোটের সময় অনেক জনপ্রতিনিধিরা এ এলাকার দুঃখ দুর্দশা লাঘবে সড়ক নির্মানে প্রতিশ্রতি দিলেও কখনোই সেই প্রতিশ্রতি বাস্তবে রুপ নেয়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর বাজার হতে কাটাভারানি বেবিবাঁধ সড়ক দিয়ে মহিপুর, বিপিনপুর, সেরাজপুর, লতিফপুর, নিজশিববাড়িয়া,ডাবলুগঞ্জ ইউনিয়নের রসুলপুর, মেহেরপুর, কাটাভারানি,কাজিকান্দা, সুরডগি, বরকুতিয়া, খাপড়াভাঙ্গা, মনসাতলী পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নে তারিকাটা নয়াকাটা, নয়াকাটা দিওর, বৌলতলী, বৌলতলীপাড়া, মুসলিমপাড়া, বেতকাটা,বেতকাটাপাড়া, খোচাউপাড়া. সোনাপাড়া, পক্ষিয়াপাড়া,অনন্তপাড়াসহ গ্রামের মানুষ মহিপুর থানা সদরে যাতায়াত করে থাকে। সড়কটির বিভিন্ন অংশে মাটি ক্ষয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় ভাঙ্গন। এ সড়কের মহিপুর বাজার হতে প্রায় ২কি.মি. ইট সলিং রাস্তা ছিল। বর্তমানে তার অস্তিত্ব নেই। বষার্কালে সামান্য বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে সম্পূর্ন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তিনটি ইউনিয়নের ২০টি গ্রামের ছাত্র ছাত্রীদের পড়াশুনার জন্য ওই রাস্তা দিয়ে মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ,বিপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,তারিকাটা দাখিল মাদ্রাসা, ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ,বৌলতলী সৈয়দপুর(নয়াকাটা) সরকারি প্রাথমিক বিদ্যালয়,নয়াকাটা এবতেদায়ী মাদ্রাসা, অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয় যেতে হয়একই রাস্তা দিয়ে। উপজেলার এ তিনটি ইউনিয়ন একেবারেই অবেহলিত।
স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে জনগুরুত্বপূর্ন রাস্তাটি পাকাকরণের কথা বললেও তা এখনো কার্যকর হয়নি। রাস্তাঘাট না থাকায় এ এলাকায় বর্তমান সরকারের ডিজিটাল উন্নয়নের কোনো ছোয়া লাগেনি। এ এলাকায় কোনো মাইক্রো বাস, ট্রাক, নছিমন করিমন, আটো রিকশা, আটো ভ্যান,পায়ে চালিত ভ্যান চলাচল করতে পারেনা। কৃষকেরা তাদের উৎপাদিত ধান রাস্তা পাকা না হওয়ার ধান ব্যবসায়ীরা ধান ত্রুয় করতে আসেন না। ফলে তাদের ধান কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে তারা ফসলের ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হন।
ধুলাসার ও ডাবলুগজ্ঞ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ওই রাস্তাটি খুবই জনগুরুত্বপুর্ন ও মানুষের জনস্বার্থে রাস্তাটি পাকা করা উচিত।
কলাপাড়া উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) জানান, রাস্তাটি পাকার জন্য উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হবে।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/ভিএস