করোনাকালে চলমান লকডাউনের বিধি নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। লকডাউন শিথিলকরণের বিষয়ে আগামী ২৮ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে তিনি জানান।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে তিনি বলেন, চলমান বিধি-নিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত ২৮ তারিখের মধ্যে জানানো হবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে।
এদিকে, শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (২০ এপিল) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
বার্তা বাজার/এসজে