নান্দাইলে পানির হাউজ ভেঙ্গে শ্বশুর ও পুত্রবধূ নিহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পানির হাউজ ভেঙ্গে শশুর আব্দুর রহমান (৬৭) ও পুত্রবধূ সাওদা আক্তার (২১) মারা গেছেন।
আজ শুক্রবার দুপুরে চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুহান (৮) ও রাব্বী (১২) নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বাড়ির এক পাশে মাটি ভরাট করে পাকা পানির হাউজ তৈরী করেছিল আব্দুর রহমান।
হাউজটিতে আরসিসি পিলার সংযুক্ত করা হয়নি। ফলে পানির হাউজটির কাচাঁ অবস্থায় পরিবারের লোকজন ব্যবহার করছিল। প্রতিদিনের মতই শুক্রবার হাউজের পানি ব্যবহার করার সময় হঠাৎ অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে হাউজের দেওয়াল চতুর্দিকে ছিটকে পড়ে। এতে পাশে থাকা বাড়ির পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলে নিহত হয়। আর বাড়ির মালিক আব্দুর রহমান এবং দুই শিশু রাব্বী ও রুহান গুরুতর আহত হয়।
এ অবস্থায় স্থানীয় লোকজন আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুর রহমান মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে দুই শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নান্দাইল মডেল থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি