রাজউকের নতুন চেয়ারম্যান হলেন আমিন উল্লাহ নুরী

সরকারের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান করা হয়েছে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে দক্ষিণ সিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এ বি এম আমিন উল্লাহ নুরীকে পদায়ন করা হয়েছিল।

রাজউকে যোগদান প্রসঙ্গে জানতে চাইলে এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘প্রজ্ঞাপন হলো। আবার বর্তমান আমি যে পদে রয়েছি এ পদে এখনো কাউকে দেওয়া হয়নি। দেখা যাক কী হয়।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর