সাতক্ষীরার শ্যামনগরের এক মৎস্য ঘের থেকে নুরনাহার বেগম (৪০) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামে। নিহত ওই গৃহবধূ অনন্তপুর গ্রামের আব্দুল গফ্ফার গাজীর স্ত্রী।
সূত্র জানান, শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৬ টার দিকে স্থানীয়রা ওই এলাকার মোশাররফ হোসেনের মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এরপর উপ-পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি