কক্সবাজারের উখিয়ার তানজিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৯শ ৪৫ পিস ইয়াবা ও ৩ লক্ষ মিয়ানমারের মুদ্রাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩ সদস্যকে আটক করেছে ৮-এপিবিএন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ৮-এপিবিএন ১৩ নং ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যাক্তিগত কক্ষ থেকে এসব মাদকসহ তাদের আটক করা হয়েছে বলে ‘বার্তা বাজার’ কে নিশ্চিত করেছেন ৮এপিবিএন অধিনায়ক এসপি সিহাব।
সূত্র জানান, এসআই সোহাগের নেতৃত্বে ধৃতরা দীর্ঘ দিন ধরে ১৩ নং ক্যাম্পের এ-ব্লকের মাঝি একরামকে ইয়াবা বিক্রিতে সাহায্য করতে প্ররোচনা দিয়ে আসছিলো। বিষয়টি এপিবিএন অধিনায়ক কে জানালে তিনি ঘটনা স্থলে এসে তাদের বসত রুম তল্লাশী করে ১৯ হাজার ৪৫ পিস ইয়াবা ও ৩০টি ১০ হাজার টাকার নোটসহ এসআই সোহাগ, কনস্টেবল মিরাজ ও নাজিমের আটক করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা ও মিয়ানমার মুদ্রাসহ ধৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি সঞ্জুর মুর্শেদ।
বার্তাবাজার/পি