ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

চিত্রনায়ক ফারুক দীর্ঘ দিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মাঝে তিনি টানা দুই সপ্তাহ অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। তার বেঁচে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। এমনকি তার মৃত্যুর খবরও রটে গিয়েছিল।

তবে ফারুকের স্বাস্থ্য নিয়ে ভাল খবর দিলেন তার স্ত্রী ও সন্তান। জানালেন, ফারুক সুস্থ হওয়ার পথে, তবে উন্নতিটা ধীর গতির।

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফারুক এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই রয়েছেন তার স্ত্রী।

ফারুকের সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দিনে দুই ঘণ্টা করে ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। এই মাসের প্রথম দিকে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন কিছুটা ভালো। ফারুকের শারীরিক অবস্থার উন্নতি খুব স্লোলি হচ্ছে। চিকিৎসকেরা যে আন্তরিকতা নিয়ে ফারুকের চিকিৎসা দিচ্ছেন, এটা অবিশ্বাস্য। আমি শুধু এটুকু বলব, সবাই মন থেকে ফারুকের জন্য দোয়া করবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর