করোনায় আরো ৮৮ জনের মৃত্যু

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।

এদিকে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি আরো জানানো হয়, করোনা শনাক্তের হার ১৪ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর