ভেদরগঞ্জে ট্রলি চাপায় পথচারী নিহত

শরীয়তপুর ভেদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধ (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সরকারি এম এ রেজা ডিগ্রী কলেজের ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী বৃদ্ধর পরিচয় এখনো জানা যায়নি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী জানান, পথচারী বৃদ্ধ লোকটি সখিপুরের দিক থেকে ভেদরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রলির ধাক্কায় তার এক হাত ও এক পা বিছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ এর সহযোগিতায় শরীয়তপুর সরকারী হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার সময় তিনি মারা যান। তবে এঘটনায় নিহতের কোন পরিচয়, পত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষনিক আমি হাসপাতালে গিয়েছি। বৃদ্ধ লোকটি খুবই গুরুতর আহত হয়েছিলো। তার একটি হাত ও একটি পা বিছিন্ন হয়ে গেছে। তাই ভালো চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছিলাম। দুঃখজনক লোকটি শরীয়তপুর সদর হাসপাতালে মারা গিয়েছেন। আমরা নিহতের পরিচয় পাইনি তবে জানার চেষ্টা করছি।

আসাদ গাজী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর