মাত্র ৮ দিনে মুক্ত হলেন ১৫ হাজার আসামি

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ উর্ধ্বগতি রোধে চলমান লকডাউনের অষ্টম দিনে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সারাদেশের অধস্তন আদালতসমূহে ৩ হাজার ৩২টি আবেদনের ওপর ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি হয়।

এ দিন এক হাজার ৫৯২ আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে সর্বমোট ৮ দিনে ২৬ হাজার ৮৪৮টি মামলায় ভার্চুয়ালি শুনানির মাধ্যমে মোট ১৫ হাজার ২১৭ জন আসামিকে জামিন দেয়া হলো।

শুক্রবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ছাড়াই ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে।

গতকাল (২২ এপ্রিল) সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩২ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, করোনা মহামারির বিস্তার রোধে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিস্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর