পিরোজপুরের সদর উপজেলার সংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে পাড়েরহাট বাজার সংলগ্ন মাসের হাটের সাথে খালে গোসল করতে নেমে ডুবে গিয়ে মোঃ রিপন খান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার বাদুরা গ্রামের মোঃ সেলিম খানের পুত্র নিহত মোঃ রিপন খান। জানাযায়, বুধবার ২১ এপ্রিল দুপুর ১২ টার দিকে ওই মাসের বাজার সংলগ্ন খালে গোসল করতে নেমে তার বায়ু রোগ থাকায় পানিতে ডুবে জায়, পরে পিরোজপুর ফায়ারসার্ভিসের কর্মিদেরকে জানালে তারা এসে ওই স্থানে খোজাখুজি করলে তারা উদ্ধার করতে সক্ষম হয়নি।
পরেরদিন বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ওই খালেই পানিতে ভেসে ওঠে নিহত রিপন খানের মরদেহ। পরে তার পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা তাকে তাদের পারিবারিক কবর স্থানে রাত ৭.৩০ এর দিকে দাফন করে।
স্থানীয়রা আজ দুপুর ২টার দিকে সাংবাদিকদের জানায়, ওই খালে প্রতি বছর মানুষ পানিতে ডুবে এভাবে মৃত্যু বরন করেন।
বার্তাবাজার/পি