হেফাজত নেতা এহেতাসুমুল হক রিমান্ডে

হেফাজত ইসলামের নেতা ও ঢাকা মহানগর কমিটির সহ-দফতর সম্পাদক এবং ইসলামী ছাত্র সমাজের সেক্রেটারি মাওলানা এহেতাসুমুল হক সাখী বিন জাকিরের ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামি এহেতাসুমুল হককে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আরমানিটোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর পল্টন, মতিঝিল ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এছাড়া মাওলানা এহেতাসামের বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর