ধামইরহাটে ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাটে ২০ বোতল ফেন্সিডিলসহ মো. মেহেদী হাসান (২৫) নামের একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম এলাকার একটি মাঠ থেকে তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।

এ বিষয়ে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, ওইদনি বিকালে গোপন সংবাদ পেয়ে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. গোলাম কবিরের নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই এলাকার মাঠে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

পরে আটককৃত চোরাকারবারি কে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় এবং মামলার মাধ্যমে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর