ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে শুক্রবার ও শনিবার এই দুইদিনে বৃষ্টিপাত কমতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিস্থিতির।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে,যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম