ভারতে করোনার দৈনিক আক্রান্ত অতীতের সব রেকর্ড ভেঙে পরপর দু’দিন ৩ লাখ ছাড়িয়েছে। সেই সাথে মৃত্যুর সংখ্যাটাও খুবই উদ্বেগজনক। শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। বৃহস্পতিবারই সংখ্যাটা ৩ লাখ ছাড়িয়েছিল।
শুক্রবার সেটা দ্বিতীয়বারের জন্য আবারও ৩ লক্ষ ছাড়াল। শুধু দৈনিক আক্রান্তই নয়, দৈনিক মৃত্যুও পৌঁছে গিয়েছে ২ হাজার ৩শ’র কাছাকাছি।
শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু ১ লক্ষ ৮৬ হাজার ৯২০। মোট আক্রান্তের সংখ্যা দেখলে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর সংখ্যা অনুযায়ী এখন বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
একই সঙ্গে পুরো ভারত জুড়ে টিকা প্রদানও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা নিয়েছেন ৩১ লক্ষ ৪৭ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট ১৩ কোটি ৫৪ লক্ষ ৭৮ হাজার ৪২০ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।
বার্তাবাজার