শরণখোলায় গাছ চাপা পড়ে জেলের মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় গাছ চাপা পড়ে রাকিব তালুকদার (১৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম রাজ্পুর গ্রামে ঘটনাটি ঘটেছে। রাকিব ওই গ্রামের মোঃ আশ্রাব আলী তালুকদারের পুত্র।

সংশ্লিষ্ট ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার তার কর্তন করা একটি শিরিশ গাছ করাত কলে নিয়ে যাওয়ার জন্য রাকিবের সহযোগীতা চায়। রাকিব তার সহযোগীদের নিয়ে গাছটি গাড়ে তুলে রাস্তায় নেয়ার সময় পিছলে পড়ে যায়। এসময় রাকিব ওই গাছের নীচে চাপা পড়ে মাথায় আঘাত খায় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রাকিব সুন্দরবনের একজন পেশাদার জেলে।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু অসাবধানতা বসত ঘটনাটি ঘটেছে এবং কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

বাবুল দাস/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর