৫৪১ রানে ইনিংস ঘোষণা করলো টাইগাররা

গতকাল সংবাদ সম্মেলনে ৫২০ রানের কথা বলেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। কিন্তু টাইগাররা আরো ২১ রান বেশি করলো। শ্রীলঙ্কার বোলার-ফিল্ডারদের কঠিন পরীক্ষা নিয়ে ১৭৩ ওভারে ৭ উইকেটের ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের ১৮ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে আরও ৬৭ রান যোগ করতে পেরেছে সফরকারী। আজ ফিফটি করেছেন মুশফিকুর রহীম ও লিটন দাস। মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রান করে।

এদিকে তৃতীয় দিনের শুরুতেই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ডবুকে নাম ওঠেছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে এই মাঠের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন বাংলাদেশ দলের দখলে। তৃতীয় দিন সকালে রেকর্ডটি নিজেদের করে নিতে একদমই সময় নেননি লিটন দাস ও মুশফিকুর রহীম।

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নাজমুল শান্ত আউট হয়েছেন ৩৭৮ বলে ১৬৩ রানের ইনিংস খেলে। অধিনায়ক মুমিনুল পেয়েছেন দেশের বাইরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা। তিনি আউট হয়েছে ৩০৪ বলে ১২৭ রান করে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর