বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর সিংড়ায় সড়ক সংস্কার কাজ বন্ধ
সিংড়ায় রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে ২০ এপ্রিল বার্তা বাজারে সংবাদটি সংশ্লিষ্ট অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়।
পরে প্রতিবেদন রবিন খানের ফেসবুকে সিংড়ার উল্লিখিত সড়ক সংস্কারে অনিয়মের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এবং সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বুধবার দুই কোটি ২৭ লাখ টাকার চৌগ্রাম-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজে রাবিশ ও আবর্জনা ব্যবহার তদন্তে আসেন রাজশাহীর তত্ত্বাবধায়ক নির্বাহী প্রকৌশলী তদন্ত কর্মকর্তা নুহুল ইসলাম। সড়কে ব্যবহৃত খোয়া সংগ্রহ করে নিয়ে যান তিনি।
সিংড়া উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী বলেন, কাজ প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে। আর এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রবিন খান/বার্তাবাজার/পি