তারিকুল ইসলাম, জেলা প্রতিনিধি: শেরপুরে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিড়ি’র উপর শুল্ক কমিয়ে বিড়ি’র দাম কমানোসহ ৮ দফা দাবী এবং এ শিল্পকে টিকিয়ে রাখার দাবীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
১৮ জুন মঙ্গলবার সকালে শহরের নবীনগর বাস টার্মিনাল সংলগ্ন শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন করেন।
এসময় সংযুক্ত শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি তালত মাহমুদ, বিড়ি শ্রমিক ফেডারেশনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান ঠান্ডা, শ্রমিক নেত্রী সুমিতা দেবী প্রমূখ বক্তব্য রাখেন।
সড়ক অবরোধকালে শ্রমিকরা রাস্তায় বসে পড়ায় প্রায় আধাঘন্টা শেরপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা রাস্তার দুই পাশে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। এর আগে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধনে শ্রমিকরা সরকারের কাছে তাদের ৮ দফা দাবী পুরনের মধ্যে বিড়িকে কুটির শিল্প ঘোষনারও দাবী জানায়।
দেখুন ভিডিওতে……
শেরপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধনিউজ লিংক=> http://bartabazar.com/archives/29243..রিপোর্টঃ শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম
Gepostet von Barta Bazar am Dienstag, 18. Juni 2019