আরমানিটোলায় কেমিকেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ অন্তত ২১ জন। সূত্রের তথ্য মতে এদের প্রত্যকেরই অবস্থা আশঙ্কাজন।
এ ঘটনায় নিহত চার জন হলো- ওই ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন।
আহতরা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় রাত ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানসনের নিচতলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ওই ভবনের ছাদে আটকা পড়েন ভবনের বাসিন্দারা। তাদের জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে হতাহত বাড়ার আর শঙ্কা নেই।
প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম