অসহায়দের ঘরে ঘরে সেহরির খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ
এক মাস আগেও এমন পরিস্থিতি ছিলো না। দ্বিতীয় ধাপেও গত বছরের মতো করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন ঘোষণায় অনেকেই কর্মহীন ও গৃহবন্দি হয়ে পড়েছেন। আর এই লকডাউনে রোজগার হারানো অধিকাংশ পরিবারে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। নিঃস্ব না হলেও রোজগার আর খাদ্য সংকটে পড়েছেন অনেক অসহায় পরিবার। জীবন না জীবিকা? এই প্রশ্নের দ্বান্দ্বিক বিশ্লেষণের আবর্তে জর্জরিত অসহায় খেটে খাওয়া মানুষের সামনে খাদ্য সামগ্রীই একমাত্র মূখ্য নিয়ামক হয়ে দাঁড়িয়েছে।
আশুলিয়ার শ্রীপুরে এমন পরিস্থিতির শিকার অনেক অসহায় মানুষের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে বরাবরের মত এগিয়ে এলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অত্যন্ত পরিশ্রমি নেতা শাহীন চৌধুরী দ্বীপ। শ্রীপুরের বিভিন্ন এলাকার মুক্তমনের কিছু তরুন যুবকদের সাথে নিয়ে তার নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সাধ্যমতো। তাকে দেখা গেছে শ্রীপুরের বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে নানা ধরণের খাদ্যসামগ্রী নিজেই বহন করে তাদের বাসায় পৌঁছে দিতে।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শুধু রাজপথেই লড়াই সংগ্রাম করেনা; দেশের যেকোন ধরনের দুর্যোগেও ছাত্রলীগ নিজেদের জীবনের তোয়াক্কা না করে দুর্যোগ মোকাবেলায় লড়াই করে। এসবের মধ্যে আছে বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা, করোনাভাইরাসের সময়ে আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করে তাদের পাশে দাঁড়ানো, অসহায়দের সব ধরনের সাহায্য করা, ছাত্রলীগের সাধ্যমত অনাহারীদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া ইত্যাদি। এক কথায় দেশ ও মানব সেবার জন্য যেই কাজগুলো করা দরকার তার সব গুলো কাজেই বাংলাদেশ ছাত্রলীগ মুখ্য ভূমিকা পালন করে থাকে। যার কারনে বাংলাদেশ সহ সারাবিশ্বেই রয়েছে ছাত্রলীগের সুনাম।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় আমার বসবাসের এলাকায় অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছি। গতবছরও যেমন নিরবে তাদের বাসার দরজার সামনে খাদ্য সামগ্রী রেখে এসেছিলাম, খাদ্য সহায়তা চাইবার জন্য মোবাইল নাম্বার সম্বলিত হেলপ লাইন চালু করেছিলাম, ইনশা আল্লাহ এবারও একই ভাবে কাজ করে যাচ্ছি।
বার্তাবাজার/পি