পাল্লেকেল্লেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টের ৩য় দিনের খেলা শুরু হয়েছে। তৃতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করছে টাইগাররা। দিনের শুরুতেই অর্ধশত পূরণ করেছেন মুশফিকুর রহিম।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫০০ রান। মুশফিকুর রহিম ৫১ ও লিটন দাস ৪৩ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে জুটিতে এর মধ্যে ৭৬ রানে তুলে ফেলেছেন তারা।
৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিনে শতক হাঁকান নাজমুল হোসেন শান্ত। আর দ্বিতীয় দিনে শতক হাঁকান মুমিনুল। তবে টাইগারদের দুর্দান্ত সূচনাটা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। ১০১ বলে ৯০ রান করে সাজঘরে ফিরেন তিনি।
এই টেস্টে সাইফ হাসান ছাড়া সবাই বড় রানের দেখা পেয়েছেন। কত রানে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করে সেটাই দেখার বিষয়।
বার্তাবাজার/পি