যেসব কারণে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেতে পারছেন না মিথিলা
সুন্দরী মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে যেতে পারছেন না। এ নিয়ে বহু সমালোচনা শুনতে হচ্ছে বিতর্কের জন্ম দেওয়া এই সুদর্শনীকে। ওই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল মিথিলার।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স আয়োজনে বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম।
কেন প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না এ বিষয়ে মিথিলা বলেন, ‘অংশ নিতে না পারার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো- করোনা ভ্যাকসিন নিতে না পারা। দ্বিতীয় কারণ, ভিসার জন্য আবেদন করা হলেও লকডাউনের কারণে সে তারিখ বাতিল হয়েছে। তৃতীয় কারণ প্রি-প্রোডাকশন ভিডিও তৈরি হয়নি। চতুর্থ কারণ, ন্যাশনাল কস্টিউমও তৈরি হয়নি।’
এদিকে, বয়স বিতর্ক এবং যৌন হয়রানির যে অভিযোগ মিথিলার বিরুদ্ধে এসেছে- সেগুলো মিস ইউনিভার্সের তালিকা থেকে বাদ পড়ার কারণ নয় বলে দাবি করেন মিথিলা।
মিস ইউনিভার্স আয়োজনে বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলামও জানিয়েছেন, মিস বাংলাদেশ বিজয়ী হওয়ার পর তানজিয়া জামান মিথিলাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে মূল আয়োজনে অংশ নিতে না পারার কোনো সম্পর্ক নেই।
বার্তাবাজার/পি