রাজধানীর আরমানিটোলায় আবাসিক আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন নিয়ন্ত্রণের ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ভবনটিতে আমরা অনুসন্ধান করে দেখেছি এখন কেউ আটক নেই। ১ জন নিহতের পাশাপাশি ১৫ জন আহত হয়েছেন বলে তিনি জানান।
মহাপরিচালক আরও বলেন, আমরা এখনও আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানতে পারিনি। তদন্তের পর বলা যাবে এক ঘটনায় আমাদের ৩ জন কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় ভবনটিতে আগুন লাগার বিষয়টি প্রথম টের পাওয়া যায়। আগুনে ভবনটিতে থাকা প্রায় সবগুলো পরিবার আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বারান্দার গ্রিল কেটে তাদের ক্রেনের মাধ্যমে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। আহতদেরসহ তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিক্যালের গোডাউন এবং দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।
বার্তা বাজার/এসজে