আরামানিটোলার আগুনে ভবনের নিরাপত্তা কর্মীর মৃত্যু, নিহত বাড়তে পারে

রাজধানীর আরমানিটোলায় আবাসিক ভবনের নীচ তলায় থাকা কেমিক্যাল গুদামের আগুনে একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি ভবনটির নিরাপত্তা কর্মী বলে জানা গেছে। এছাড়া বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীও আহত হয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় ভবনটিতে আগুন লাগার বিষয়টি প্রথম টের পাওয়া যায়। আগুনে ভবনটিতে থাকা প্রায় সবগুলো পরিবার আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বারান্দার গ্রিল কেটে তাদের ক্রেনের মাধ্যমে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। আহতদেরসহ তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে এবং আটকদের গ্রিল কেটে উদ্ধার করা হচ্ছে।

পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিক্যালের গোডাউন এবং দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর