আরমানিটোলার আগুন লাগা ভবনে আটকা পড়েছে অনেকে

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। ভবনের ছাদে আহত ও অসুস্থ অনেক মানুষজন রয়েছে বলে জানা গেছে। ভবনের নীচ তলায় থাকা কেমিক্যাল গোডাউনে আগুন লাগার কারণে তারা বের হতে পারছে না।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগর রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, হাজী মুসা ম্যানশনে নীচ তলায় কেমিক্যাল গোডাউন থাকলেও ছ্য তলা ভবনটিতে অনেক মানুষজন বসবাস করে। ছাদে আটকা পড়াদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। একইসাথে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভোর পৌনে ৫টা পর্যন্ত বিভিন্ন ফ্লোর থেকে অন্তত ১৩/১৪জনকে ক্রেন ব্যবহার করে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা বারান্দা ও জানালার গ্রিল কেটে বাসিন্দাদের উদ্ধার করছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ জানান, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন বাবুবাজার ব্রিজের আগে একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর