রাজধানীতে কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১৫ ইউনিট
রাজধানীর আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন একটি বহুতল ভবনের নিচতলায় থাকা কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে আগুনের সুত্রপাত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ জানান, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন বাবুবাজার ব্রিজের আগে একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।
জানা যায়, ভবনটির নাম হাজী মুসা ম্যানশন। ভবনের ছাদে অনেকেই আটকা পড়েছেন। আহত ও অসুস্থ অনেকেই রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
বার্তা বাজার/এসজে