হেফাজতের আরও দুই শীর্ষ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও দুই কেন্দ্রীয় নেতাকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাতে এই ঘটনা ঘটে।

তারা হলেন, জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও হেফাজতে ইসলামের দাওয়াহ সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী ও খতমে নবুওয়াত আন্দোলনের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা নূর হুসাইন নূরানী।

মাওলানা নাজমুল হাসান কাসেমীর মেয়ে জানান, রাত ১২টার দিকে তার বাবাকে তাঁর উত্তরার বাসা থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে যান।

এদিকে মাওলানা নূর হুসাইন নূরানীকে মুন্সীগঞ্জে তাঁর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।

তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর