নাইক্যংছড়ি সীমান্তে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে কথিত বন্দুক যুদ্ধে এক রোহিঙ্গা মাদকপাচারকারীর প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল থেকে ৮০ হাজার ইয়াবাসহ একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আহত হয়েছে অন্তত দুই বিজিবি সদস্য।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নাইক্যংছড়ি বাইশারী রেজু আমতলা সীমান্তের ৩৮নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

সে কুতুপালং লম্বাশিয়া রােহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে মাে. ইব্রাহিম (৩০) বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ।

বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশের সংবাদ পেয়ে ৩৪ বিজিবির জওয়ানরা উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের বাইশাড়ী এলাকার আমবাগান এলাকার পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়। সন্ধ্যায় ৫/৬ জন লোক সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিছুড়ে। গুলিতে ২ জওয়ান আহত হলে জবাবে বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে দুষ্কৃতকারীরা জঙ্গল বেয়ে মিয়ানমারের অভ্যান্তরে সটকে পড়ে।

পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ৮০ হাজার ইয়াবা, একটি বন্দুক ও দুইটি কার্তুজসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া সদর হাদপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত জওয়ানদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর