গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশ শাহিন মিয়া (৩০) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত ভুয়া পুলিশ হলো, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সরিষাদাইর এলাকার ইছাক মিয়ার ছেলে শাহিন মিয়া।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশের পরিচয়ে সূত্রাপুর এলাকায় সিদ্দিকের নিকট নগদ অর্থ আদায় করছিল। এ সময় এলাকাবাসীর মনে সন্দেহ হলে ওই ভূয়া পুলিশকে আটকে রাখে। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানা পুলিশকে খবর দিলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া পুলিশ শাহিন মিয়াকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ভিএস