আ’লীগ থেকে বহিস্কার হচ্ছেন মামুনুলের দ্বিতীয় পক্ষের শ্বশুর
হেফাজতের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় পাওয়া জান্নাত আরা ঝর্ণার বাবা ওয়ালিয়ার রহমানকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ।
বুধবার (২১ এপ্রিল) বিকালে এই সিদ্ধান্ত গ্রহণ করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ওয়ালিয়ার রহমান একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । পাশাপাশি তিনি অবসরে যাওয়া সেনা সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা।
হেফাজত নেতা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে গত ১২ এপ্রিল আলফাডাঙ্গার ২ নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান বলেন, ওয়ালিয়ার এবং তার পরিবার হেফাজতের সঙ্গে সম্পৃক্ত থাকায় দল থেকে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল আমরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছি। দুই একদিনের মধ্যে চিঠি দিয়ে তাকে বিষয়টি জানানো হবে।
বার্তা বাজার/এসজে